শিলিগুড়িতে অভিযানে নার্কটিক সেন্ট্রাল ব্যুরো
দি নিউজ লায়ন ; শিলিগুড়ি থেকে ধৃত নিষিদ্ধ নেশা সাম্রাজ্যের কিংপিন দম্পত্তির সূত্র ধরে শিলিগুড়িতে অভিযানে নার্কটিক সেন্ট্রাল ব্যুরো। কিংপিন দম্পতির সূত্র ধরে গ্রেপ্তার ভিন রাজ্যে নেশা সামগ্রী পাচারের চক্রের মূল পান্ডা সৈলেন্দ্র যাদব ওরফে রাহুল। উঠে আসছে শিলিগুড়িতে বিশাল এই নেশা চক্রের সঙ্গে জড়িত আরও একাধিক ব্যক্তির নাম।
প্রধাননগরের বাসিন্দা কিংপিন দম্পত্তি স্ত্রী নিশা ভারতী ও স্বামী দীলিপ ছেত্রী একসঙ্গে মনিপুর থেকে নিষিদ্ধ নেশাসামগ্রী ওপিয়াম এনে নিজ বাড়ি থেকেই পাচারের কারবার চালাতো। শিলিগুড়িকে করিডর করে স্থানীয় এই দম্পতির মারফৎ ভিন রাজ্যে চলতো পাচারের চক্র। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার শিলিগুড়িতে অভিযান চালিয়ে কিংপিন দম্পতিকে শিলিগুড়ি বিহারমোড়ের কাছে নেশাসামগ্রী সহ হাতেনাতে গ্রেপ্তার করে এনসিবি এর দল।
তাদের এই পাচারের চক্রের সঙ্গে জড়িত ইকবাল সিং ও রঞ্জিত সরকার নামে শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মেলে ৩লক্ষ৯০হাজার৬৫০টাকা।তাদের সূত্র ধরেই রবিবার উত্তরপ্রদেশের বাসিন্দা আন্তঃরাজ্য পাচারের মূল পান্ডা শৈলেন্দ্র যাদবকে গ্রেপ্তার করে এনডিপিএসের দল। ধৃতদের শিলিগুড়ি এনডিপিএস আদালতে তোলা হয়।
এনডিপিএস আদালতের সরকারি আইনজীবী রতন বণিক জানান প্রাথমিক তদন্তে ভিত্তিতে এনডিপিএসের আধিকারীকরা জানিয়েছেন অভিযুক্ত নিশা ভারতী বহুবছর ধরে মায়নমার হয়ে নেশা সামগ্রী নিয়ে শিলিগুড়ি সহ উত্তবঙ্গের বিশাল অংশ জুড়ে এই কারবার চালায়। প্রধাননগরে স্বামী দীলিপ ছেত্রীর বাড়িতে প্ৰথমে ভাড়াটিয়া হিসেবে এই কারবার চালাতো পরে দীলিপবাবুর সঙ্গে নিশা দেবীর বিবাহের কথা জানা গিয়েছে। স্বামী স্ত্রীতে মিলে ভিন রাজ্য উত্তরপ্রদেশ, বিহারে চালায় পাচারের বিশাল চক্র। আন্তঃরাজ্য জুড়ে বিস্তারিত নিষিদ্ধ নেশাদ্রব্য
ওপিয়াম পাচারের সাম্রাজ্যের অন্যতম পান্ডা শৈলেন্দ্র। তার ইশারায় মোটা অংকের অর্থ লাগিয়ে নেশাসামগ্রী কিনে শিলিগুড়ি থেকে অন্যান্য রাজ্যে হাতবদলের মাধ্যমে পৌঁছে যায় নিষিদ্ধদ্রব্য। আদালত সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি শহরের আরও একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে যারা এই চক্রের সঙ্গে জড়িত।শিলিগুড়িতে ঘাঁটি গেড়ে লাগাতার অভিযানে চালাচ্ছে এনসিবি-র তদন্তকারি আধিকারিকদের দল।

Post a Comment